৩ হাজারে ৩ ক্যামেরার ফোন!

১১ জানুয়ারি, ২০২০ ১৩:৫৮  
মাত্র ৩ হাজার টাকায় ৩ ক্যামেরার স্মার্টফোন বিক্রি করছে শাওমির সাব-ব্র্যান্ড রিয়েলমি। এমনই ‘পানির দামে’ বিক্রি করছে ‘সি টু এস’ মডেলের স্মার্টফোন। থাইল্যান্ডের বাজারে মাত্র ১ হাজার ২৯০ থাই বাথে বিক্রি হওয়া এই ফোনে রয়েছে ১৩ মেগাপিক্সেল (প্রাইমারি সেন্সর) ও ২ মেগাপিক্সেলের (ডেপথ সেন্সর) ডুয়াল রিয়ার ক্যামেরা। উপরন্তু সেলফি তোলার জন্য থাকছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। ওয়াটার ড্রপ নচ প্রযুক্তির ফোনটিতে রয়েছে ৬.১ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে। এর স্ক্রিন-টু-বডি রেশিও ৭৯ শতাংশেরও বেশি। এই ফোরজি এলটিই ফোনে ব্যবহৃত হয়েছে ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি বিল্টইন মেমোরি এবং মিডিয়াটেক হেলিও পি২২ মডেলের চিপসেট। ফোনটিতে আছে চার হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি।